সময়েরঘটনা
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ

সোনারগাঁও ইউনিভার্সিটি ছাত্রদলের সহ-সভাপতি হলেন শার্শার তানজিবুল আলম পাভেল

A

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ আগস্ট, ২০২৬

আপডেট: ২ মিনিট আগে

সোনারগাঁও ইউনিভার্সিটি ছাত্রদলের সহ-সভাপতি হলেন শার্শার তানজিবুল আলম পাভেল

সোনারগাঁও ইউনিভার্সিটি ছাত্রদলের নতুন কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন যশোরের শার্শার কৃতি সন্তান তানজিবুল আলম (পাভেল)। তার এ পদপ্রাপ্তির খবর ছড়িয়ে পড়ার পর শার্শার রাজনৈতিক অঙ্গনে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মী, সমর্থক এবং শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।

সংশ্লিষ্টরা জানান, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অন্তর্ভুক্ত সোনারগাঁও ইউনিভার্সিটি ছাত্রদলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া তানজিবুল আলম পাভেলের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অর্জন। নতুন দায়িত্বের মাধ্যমে তিনি সংগঠনের কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা রাখার সুযোগ পেয়েছেন।

পাভেলের এ পদপ্রাপ্তিতে শার্শার বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তারা তার উজ্জ্বল ভবিষ্যৎ, রাজনৈতিক সাফল্য ও সাংগঠনিক কর্মকাণ্ডে সফলতা কামনা করেছেন।

নতুন দায়িত্ব পাওয়ার পর তানজিবুল আলম পাভেল সংগঠনের প্রতি দায়িত্বশীল থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। ভবিষ্যতে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সক্রিয়ভাবে ভূমিকা রাখবেন বলেও তিনি জানিয়েছেন।