সময়েরঘটনা
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ

স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি ছাত্রদলের সভাপতি হলেন মাহফুজুর রহমান মাহিন

A

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ আগস্ট, ২০২৬

আপডেট: ২ মিনিট আগে

স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি ছাত্রদলের সভাপতি হলেন মাহফুজুর রহমান মাহিন

স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি ছাত্রদলের সভাপতি হলেন মাহফুজুর রহমান মাহিন

ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয় স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি ছাত্রদলের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মাহফুজুর রহমান মাহিন।

সম্প্রতি সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দের সিদ্ধান্তে তাকে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এ দায়িত্ব পাওয়ায় সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

নবনির্বাচিত সভাপতি মাহফুজুর রহমান মাহিন বলেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করতে তিনি দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। একই সঙ্গে শিক্ষার্থীদের অধিকার ও ন্যায্য দাবির পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তার নেতৃত্বে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি ছাত্রদল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সংগঠনের নেতাকর্মীরা।