শার্শায় প্যারালাইসিস আক্রান্ত মনিরকে হুইলচেয়ার উপহার দিল ইউনিটি ক্লাব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৬ মে, ২০২৬
আপডেট: ২ মিনিট আগে

যশোরের শার্শা উপজেলার উলাশী গ্রামের প্যারালাইসিস আক্রান্ত মনির হোসেনের পাশে দাঁড়িয়েছে ইউনিটি ক্লাব কেন্দ্রীয় কমিটি। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ক্লাবের উদ্যোগে তাকে একটি হুইলচেয়ার উপহার দেওয়া হয়েছে।
সম্প্রতি সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে প্যারালাইসিসে আক্রান্ত হন মনির হোসেন। পরে তার চলাচলের সুবিধার্থে ক্লাব কর্মকর্তা শেখ নুরুন্নবী’র পৃষ্ঠপোষকতায় এবং শেখ জামাল উদ্দিন, এইচ. এম. ইমরান মন্ডল ও সর্দার সানিয়াত হোসেনের ব্যবস্থাপনায় এই মানবিক সহায়তা প্রদান করা হয়।
হুইলচেয়ার হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাভারণ কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ও শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির।
এসময় আরও উপস্থিত ছিলেন ক্লাবের শার্শা উপজেলা শাখার পৃষ্ঠপোষক প্রভাষক মামুনুর রশীদ মামুন, সমাজসেবক উসমান আলী, ইসমাইল হোসেন শান্তি, আব্দুল অহেদ, প্রধান সমন্বয়ক সবুজ হোসেন খান, সভাপতি বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক নাহিদ ইসলাম কোরবান, নুর মোহাম্মাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে বলে মনে করছেন স্থানীয়রা।