সময়েরঘটনা
রবিবার, ১ নভেম্বর, ২০২৬
সর্বশেষ

যশোরের ঝিকরগাছা বেনাপোলে চমক দেখাতে প্রস্তুত সাবিরা সুলতানা মুন্নি, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের সফর ঘিরে যশোরে ব্যাপক তোড়জোড়।

A

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর, ২০২৬

আপডেট: ২ মিনিট আগে

যশোরের ঝিকরগাছা বেনাপোলে চমক দেখাতে প্রস্তুত সাবিরা সুলতানা মুন্নি, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের সফর ঘিরে যশোরে ব্যাপক তোড়জোড়।

যশোর-১ ও যশোর-২ আসনের দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য, জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি, জননন্দিত জননেত্রী *সাবিরা সুলতানা মুন্নি এমপির* ডাকে ঝিকরগাছা সহ বেনাপোলে বড় শোডাউনের প্রস্তুতি চলছে।

আগামী ২১ সেপ্টেম্বর সোমবার যশোর জেলার সার্বিক দায়িত্বপ্রাপ্ত, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী *শেখ ফরিদুল ইসলাম এমপি* মহোদয়ের প্রথম যশোর থেকে বেনাপোল পর্যন্ত সরকারি সফরকে স্মরণীয় করে রাখতে মাঠে নেমেছেন সাবিরা সুলতানা মুন্নি।

প্রতিমন্ত্রীর এই সফরে যশোর জেলার আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন ও উন্নয়ন কার্যক্রম তদারকি করবেন। আর এই গুরুত্বপূর্ণ সফরকে সফল করতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন এমপি সাবিরা সুলতানা মুন্নি।

দলীয় সূত্র জানায়, সাবিরা সুলতানা মুন্নি এমপির নির্দেশে ইতোমধ্যে ঝিকরগাছা, শার্শা ও বেনাপোলের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে তিনি নিজে প্রত্যেকের সাথে মুঠো ফোনে যোগাযোগ করছেন। বেনাপোল স্থলবন্দরে হাজার হাজার নেতাকর্মী নিয়ে এক ঐতিহাসিক অভ্যর্থনার মাধ্যমে প্রতিমন্ত্রীকে বরণ করে নিয়ে চমক দেখাতে চান তিনি।

এ বিষয়ে *সাবিরা সুলতানা মুন্নি এমপি* বলেন, "যশোরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম তাঁর প্রথম আগমন উপলক্ষে আমার যশোর-১ ও যশোর-২ এর সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে আমরা বেনাপোলে ইতিহাসের সেরা অভ্যর্থনা জানাবো। এই সফরের মধ্য দিয়ে যশোরে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।"

স্থানীয় নেতাকর্মীরা বলছেন, সাবিরা সুলতানা মুন্নি যেখানেই দায়িত্ব পান, সেখানেই তিনি তার সাংগঠনিক দক্ষতা ও জনসম্পৃক্ততা দিয়ে চমক দেখান।এবং তিনি একজন নারী হলেও চ্যালেঞ্জ নিতে এবং মোকাবেলা করতে অনেক পছন্দ করেন। এবারও তার ব্যতিক্রম হবে না। তার এই ব্যাপক প্রস্তুতি ইতোমধ্যে যশোরের রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।