বেনাপোল পৌর বিএনপির বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ শাকিল আহমেদ সজিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৮ অক্টোবর, ২০২৬
আপডেট: ২ মিনিট আগে

তৃণমূলের মূল্যায়ন ও গ্রুপিং-মতভেদ নিরসনের মাধ্যমে সুস্থ ধারার রাজনীতি ফিরিয়ে আনার প্রত্যাশা
বেনাপোল পৌর বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক শাকিল আহমেদ সচিব বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। দলের অভ্যন্তরীণ গ্রুপিং ও মতভেদ দূর করে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে দলীয় রাজনীতিকে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
শাকিল আহমেদ সজিব মনে করেন, একটি রাজনৈতিক সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে হলে তৃণমূলের নেতাকর্মীদের মতামত, ত্যাগ ও অবদানকে যথাযথ গুরুত্ব দিতে হবে। পারস্পরিক বিভেদ ও গ্রুপিংয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারলেই দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।
তিনি অঙ্গীকার ব্যক্ত করে বলেন, সকল ধরনের গ্রুপিং ও মতভেদ উপেক্ষা করে নেতাকর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তৃণমূলের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করার পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও ঐক্যের ভিত্তিতে রাজনীতিকে সুসংগঠিত করতে হবে।
তার মতে, রাজনীতিতে ব্যক্তিগত বলয় কিংবা বিভাজনের পরিবর্তে সংগঠনের স্বার্থকে প্রাধান্য দেওয়া জরুরি। তৃণমূলের নেতাকর্মীরা মূল্যায়িত হলে সংগঠনের প্রতি তাঁদের আস্থা ও দায়বদ্ধতা আরও বাড়বে। একই সঙ্গে দলীয় ঐক্য প্রতিষ্ঠিত হলে রাজনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবেশ তৈরি হবে।
শাকিল আহমেদ সজিব আশাবাদ ব্যক্ত করেন, সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ উদ্যোগ গ্রহণ করা হলে বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও সুসংহত হবে এবং সুস্থ ধারার রাজনীতি ফিরে আসার পথ প্রশস্ত হবে।
তিনি দলীয় নেতাকর্মীদের পারস্পরিক বিরোধ পরিহার করে ঐক্য, সম্প্রীতি ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে কাজ করার আহ্বান জানান। তাঁর প্রত্যাশা, তৃণমূলের যথাযথ মূল্যায়ন এবং সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের পরিবেশ তৈরি হবে।