সময়েরঘটনা
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
সর্বশেষ

বাগেরহাটে সুবিধাবঞ্চিত এতিমদের পাশে "ওদের হাসি" পরিবার

A

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ জুন, ২০২৬

আপডেট: ২ মিনিট আগে

বাগেরহাটে সুবিধাবঞ্চিত এতিমদের পাশে "ওদের হাসি"  পরিবার

বাগেরহাটে সুবিধাবঞ্চিত ও এতিমদের পাশে "ওদের হাসি" পরিবার

বাগেরহাটে সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে মধ্যাহ্নভোজের আয়োজন করেছে ‘ওদের হাসি’ পরিবার। শুক্রবার (১২ জুন) দুপুরে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর শিশুদের নিয়ে এ আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ওদের হাসি ফাউন্ডেশনের শামিম মুন্সি, গাজী রিয়াজুল ইসলাম, মোহাম্মদ আজিজুল ইসলাম,ইমন শেখ,আব্দুল্লাহ সরদার, পায়েল,শাওন প্রমূখ

আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেওয়া এবং তাদের পাশে থাকার বার্তা দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় ফাউন্ডেশনের সদস্যরা শিশুদের সঙ্গে সময় কাটান এবং তাদের খোঁজখবর নেন।

বাগেরহাট সরকারি শিশু পরিবার (বালিকা) এর উপতত্ত্বাবধায়ক সৈয়দ রওনাকুল ইসলাম বলেন, "ওদের হাসি" পরিবার খুবই সুন্দর একটা উদ্যোগ নিয়েছে। তারা আমাদের একজনের সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করেছে। এমন আয়োজন শিশুদের মাঝে আনন্দ এনে দেয়। আমি ওদের হাসি পরিবারের সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানায়। তারা এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশা করছি।