বাগেরহাট পৌরসভার উদ্যোগে মশক নিধন কর্মসূচি উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২৬
আপডেট: ২ মিনিট আগে

বাগেরহাটে ডেঙ্গু পরিস্থিতি অবনতিতে বাগেরহাট পৌরসভার উদ্যোগে প্রতিরোধমূলক কার্যক্রমের অংশ হিসেবে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয় ও বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের আসেপাশে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
৮ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন এই কার্যক্রমের উদ্বোধন করেন।
বর্ষা মৌসুমে জমে থাকা পানিতে এডিস মশার বংশবিস্তার বৃদ্ধি পাওয়ায় শহরের বিভিন্ন এলাকায় ডেঙ্গুর ঝুঁকি বেড়েছে।জেলার ডেঙ্গু পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাওয়ায় জনসচেতনতা বৃদ্ধি ও মশক নিয়ন্ত্রণে এই কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে বাগেরহাট পৌরসভা।
মশক নিধন কার্যক্রমে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেসবাহ উদ্দিন। পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুম। স্যানিটারি ইন্সপেক্টর মোঃ বাদল। জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শেখ আল মামুন, যুবদল নেতা সরদার জসীম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন বাগেরহাটকে ডেঙ্গুমুক্ত রাখতে জন সচেতনতা বৃদ্ধি সহ সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।।