নতুন স্বপ্নের যাত্রায় ভর্তি পরীক্ষার্থীদের পাশে সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রদল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২২ আগস্ট, ২০২৬
আপডেট: ২ মিনিট আগে

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে Fall 2026 সেমিস্টারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) অনুষ্ঠিত এ ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
ভর্তি পরীক্ষার্থীদের স্বাগত জানাতে সংগঠনের পক্ষ থেকে পানি বিতরণ ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য, দিকনির্দেশনা ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতেই স্বাগত জানানো এবং তাদের প্রয়োজনীয় সহযোগিতা করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। শিক্ষার্থীদের স্বপ্নের যাত্রায় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীবান্ধব বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থাকার উদ্যোগ অব্যাহত রাখবে সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রদল।