সময়েরঘটনা
রবিবার, ১ নভেম্বর, ২০২৬
সর্বশেষ

তিতুমীর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন জহিরুল ইসলাম

A

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৫ অক্টোবর, ২০২৬

আপডেট: ২ মিনিট আগে

তিতুমীর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন জহিরুল ইসলাম

সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে প্রার্থী হতে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জহিরুল ইসলাম।

আজ সোমবার (৫ অক্টোবর) তিনি সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় তিনি তিতুমীর কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন।

জহিরুল ইসলাম এর আগে সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে তার পক্ষ থেকে জানানো হয়েছে।

তিতুমীর কলেজ ছাত্রদলের নেতৃত্ব নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে জহিরুল ইসলামের মনোনয়ন ফরম সংগ্রহ সেই ধারাবাহিকতার অংশ বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জহিরুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক সহ-সাধারণ সম্পাদক, সরকারি তিতুমীর কলেজ ছাত্রদল।