ঢাকা বিশ্ববিদ্যালয়ে শার্শা উপজেলা শিক্ষার্থীদের সংগঠন “তীর্থ” এর নতুন কমিটি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫ মে, ২০২৬
আপডেট: ২ মিনিট আগে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শার্শা উপজেলার শিক্ষার্থীদের সংগঠন “তীর্থ” এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রমকে গতিশীল করা এবং সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সোয়ায়েব হোসেন সজীব এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ ফারহান সাদিক প্লাবন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
সিনিয়র সহ-সভাপতি মোঃ শাকিবুর রহমান।
সহ-সভাপতি হিসেবে রয়েছেন উজ্জ্বল হোসেন, ফাতিমা তুন-নাহার ঐশী ও মোছাঃ রিদিতা মাশরুখ।
সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজু চৌধুরী।
যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন সুরাইয়া ইয়াসমিন রিয়া, সাকিব হোসেন ও জুয়েল হোসেন।
সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মুহায়মুন হোসেন ও আক্তার হোসেন।
দপ্তর সম্পাদক সাকিবুর রহমান, উপ-দপ্তর সম্পাদক মোঃ ইস্রাফিল, প্রচার সম্পাদক মুশফিকুর রহমান সাকিব এবং উপ-প্রচার সম্পাদক মোঃ ইকবাল হোসেন।
প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাশকুরা আক্তার নিশি এবং উপ-প্রকাশনা বিষয়ক সম্পাদক সামিন খান।
শিক্ষার্থী কল্যাণ বিষয়ক সম্পাদক (মেয়ে) হিসেবে আফিনা আমির এবং শিক্ষার্থী কল্যাণ বিষয়ক সম্পাদক (ছেলে) হিসেবে এ.এইচ তৌহিদ দায়িত্ব পালন করবেন।
এছাড়া কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক হিসেবে ইয়াসিন হোসেন, সহ-শিক্ষা কার্যক্রম বিষয়ক সম্পাদক মাহফুজা আক্তার এবং ক্রীড়া সম্পাদক হিসেবে আব্দুর রহমান দায়িত্ব পেয়েছেন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন রিমন রহমান, সাবিকুন্নাহার সাবিহা, অমিদ হাসান, শাহাজালাল, মোঃ রাশেদ হোসেন ও মোঃ রেদোয়ান।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থীদের ঐক্য, সহযোগিতা ও উন্নয়নমূলক কার্যক্রমকে সামনে রেখে “তীর্থ” আগামী দিনে আরও কার্যকর ভূমিকা পালন করবে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শার্শা উপজেলার শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধান ও কল্যাণে সংগঠনটি কাজ করে যাবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।