সময়েরঘটনা
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
রাজনীতি

ঝিকরগাছা উপজেলা পরিষদে সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ আসনের সংসদ সদস্য সাবিরা নাজমুল।

A

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৭ মে, ২০২৬

আপডেট: ২ মিনিট আগে

ঝিকরগাছা উপজেলা পরিষদে সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ আসনের সংসদ সদস্য সাবিরা নাজমুল।

ঝিকরগাছা উপজেলা পরিষদে মতবিনিময় সভা অনুষ্ঠিত : যশোরের ঝিকরগাছা উপজেলা পরিষদে বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সংসদ সদস্য সাবিরা নাজমুল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাফফাত আরা সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবা কার্যক্রমের মানোন্নয়ন এবং প্রশাসনিক সমন্বয় বিষয়ে আলোচনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ জালাল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আবদুর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নূরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান কর্মকর্তাবৃন্দ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা জনগণের কল্যাণে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও গতিশীল করার আহ্বান জানান।