সময়েরঘটনা
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ

জুমার নামাজের পর যুবদল নেতা রুমির উদ্যোগে খাবার বিতরণ

A

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর, ২০২৬

আপডেট: ২ মিনিট আগে

জুমার নামাজের পর যুবদল নেতা রুমির উদ্যোগে খাবার বিতরণ

রাজধানীতে জুমার নামাজের পর অসহায় ও ক্ষুধার্ত মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। ঢাকা মহানগর উত্তর যুবদল নেতা রুমির ব্যক্তিগত উদ্যোগে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

শুক্রবার আয়োজিত এ খাদ্য বিতরণ কর্মসূচিতে যুবদল ও ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেজগাঁও থানা যুবদল নেতা নিয়াজ খান, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জুম্মন, সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব নাজমুস সাকিব, যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার আহম্মেদ ওয়াছি এবং যুগ্ম আহ্বায়ক ফারিয়াজ রিফাতসহ যুবদল ও ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।

খাবার বিতরণ শেষে আয়োজকরা জানান, সমাজের পিছিয়ে পড়া ও সুবিধা বঞ্চিত মানুষের প্রতি সামাজিক দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের মানবিক ও সামাজিক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তারা।