সময়েরঘটনা
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
সারাদেশ

‘৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে’

A

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৭ মে, ২০২৬

আপডেট: ২ মিনিট আগে

‘৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে’

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে দেশের কয়েকটি জেলায় এ কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) সকাল পৌনে ৮টায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদিতে খাল খনন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, খাল খনন ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। সেই ধারাবাহিকতায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নতুনভাবে খাল খনন কার্যক্রম শুরু হয়েছে।

খাল খননে প্রতিবন্ধকতার বিষয়ে মন্ত্রী বলেন, যেসব স্থানে বড় ধরনের অবকাঠামোগত সমস্যা রয়েছে, সেগুলো আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করা হবে।

পরে তিনি কাজলী নদী পরিদর্শন করেন এবং নদীতে কলকারখানার বর্জ্য দেখে অসন্তোষ প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মৌসুমী মাহবুব, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান এবং উপজেলা প্রকৌশলী সামিউল আরেফিন।