স্বরূপে ফিরলেন জনপ্রিয় নায়িকা, শাড়ির লুক দেখে মুগ্ধ ভক্তরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯ মে, ২০২৬
আপডেট: ২ মিনিট আগে

স্বরূপে ফিরলেন জনপ্রিয় নায়িকা, শাড়ির লুক দেখে মুগ্ধ ভক্তরা
বছর দুই ধরে আমাদের সেই চিরচেনা তাসনিয়া ফারিণকে যেন খুঁজে পাওয়া যাচ্ছিল না। মিনিমাল মেকওভার আর পরিমিত আবেদনের সাজপোশাকে ফারিণের আকর্ষণ অন্যরকম। সাম্প্রতিক সময়ে অবশ্য গ্ল্যামার গার্ল লুকেই বেশি দেখা গিয়েছে তাঁকে। আইটেম গানেও করেছেন পারফর্ম। নতুন শাড়ির লুক দেখে মনে হচ্ছে স্বরূপে ফিরেছেন এই জনপ্রিয় নায়িকা। আর তাতেই মুগ্ধ হচ্ছে সবাই। অপূর্ব সুন্দর মেকওভার সিগনেচার লুক বাই সামিয়ার।
ডিপ পার্পল জরী পাড় শাড়ি পরেছেন তাসনিয়া ফারিণ,সঙ্গ আছে ম্যাচিং চমৎকার ফিটিংয়ের ব্লাউজ,পরিমিত ব্ল্যাকলেস ডিজাইনে স্ট্রিং ডিটেইলস বাড়িয়েছে আকর্ষণ,আলাদা করে বলতে হয় মিনিমাল অথচ অপূর্ণ সুন্দর মেকওভারের কথা। সফট গ্ল্যাম ফিনিশের সঙ্গে আছে হালকা মভ ব্লাশের ছোঁয়া,সেমি স্মোকি মভ আইশ্যাডোর চোখের সাজে নজর কাড়ছে টেনে দেওয়া আইলাইনার আর পারফেক্ট মাসকারা। ন্যুড মভ গ্লসি লিপস দারুণ মানিয়েছে।
পার্পল নেইলকালার তো আছেই। সঙ্গে মানানসই আপডু। আর ম্যাচিং স্টোনের ড্রপ ইতার রিং ও বিডসে ঝোলানো পেনড্যান্ট লুকে এনেছে পূর্ণতা। হাতে চূড়ও আছে অ্যান্টিক ফিনিশের
ছবি: সিগনেচার লুক বাই সামিয়ার ইন্সটাগ্রাম
মেকওভার: সিগনেচার লুক বাই সামিয়া