সময়েরঘটনা
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ

স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হলেন ইসলামপুরের আব্দুল্লাহ আল সাদিক

A

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ আগস্ট, ২০২৬

আপডেট: ২ মিনিট আগে

স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হলেন ইসলামপুরের আব্দুল্লাহ আল সাদিক

জামালপুরের ইসলামপুর উপজেলার আব্দুল্লাহ আল সাদিক বেসরকারি বিশ্ববিদ্যালয় স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি ছাত্রদলের **সাংগঠনিক সম্পাদক (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত)** হিসেবে দায়িত্ব পেয়েছেন।

তার এ দায়িত্ব পাওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

আব্দুল্লাহ আল সাদিক নতুন দায়িত্ব পালনের মাধ্যমে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় নেতাকর্মীরা।