সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ‘সর্বকনিষ্ঠ’ যুগ্ম আহ্বায়ক শার্শার শাহরিয়ার আহম্মেদ ওয়াছি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২ আগস্ট, ২০২৬
আপডেট: ২ মিনিট আগে

সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন যশোরের শার্শা উপজেলার কৃতি সন্তান শাহরিয়ার আহম্মেদ ওয়াছি। কমিটির নেতাকর্মীদের দাবি, তিনি সংগঠনটির ‘সর্বকনিষ্ঠ’ যুগ্ম আহ্বায়ক।
শাহরিয়ার আহম্মেদ ওয়াছি শার্শা উপজেলার সন্তান। ছাত্রজীবন থেকেই তিনি জাতীয়তাবাদী আদর্শের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে সাংগঠনিক বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন বলে জানা গেছে।
সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় শার্শার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতাকর্মীদের মধ্যে তাকে ঘিরে আগ্রহ তৈরি হয়েছে। স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, তরুণ নেতৃত্ব হিসেবে শাহরিয়ার আহম্মেদ ওয়াছি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর শাহরিয়ার আহম্মেদ ওয়াছি তাকে দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে সংগঠনের আদর্শ ও নীতিকে সামনে রেখে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
তার এ দায়িত্বপ্রাপ্তিতে শার্শার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।