সর্বশেষ
রামিসাকে ধর্ষণ ও গলা কেটে হত্যার ঘটনায় প্রধান আসামির দায় স্বীকার অনলাইন ডেস্ক
A
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০ মে, ২০২৬
আপডেট: ২ মিনিট আগে

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও গলা কেটে হত্যার ঘটনায় গ্রেফতার আসামি সোহেল রানা দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
বুধবার (২০ মে) রামিসা হত্যার মাত্র ৭ ঘণ্টার মধ্যে প্রধান আসামি সোহেল রানা ও সহযোগী স্বপ্না আক্তারকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ।
পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে প্রথমে স্বপ্না আক্তারকে এবং পরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে প্রধান আসামি সোহেল রানাকে গ্রেফতার করা হয়।