সময়েরঘটনা
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
সর্বশেষ

যশোর জেলা ছাত্রদলের আংশিক আহবায়ক কমিটি গঠন: কামরুজ্জামান বাপ্পী আহবায়ক, শাহ নেওয়াজ ইমরান সদস্য সচিব

A

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২ মে, ২০২৬

আপডেট: ২ মিনিট আগে

যশোর জেলা ছাত্রদলের আংশিক আহবায়ক কমিটি গঠন: কামরুজ্জামান বাপ্পী আহবায়ক, শাহ নেওয়াজ ইমরান সদস্য সচিব

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যশোর জেলা শাখার আংশিক আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ২ মে ২০২৬ তারিখে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কমিটির অনুমোদন দেন।

নবগঠিত কমিটিতে কামরুজ্জামান বাপ্পীকে আহবায়ক এবং শাহ নেওয়াজ ইমরানকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।

কমিটির অন্যান্য পদাভিষিক্তরা হলেন— সিনিয়র যুগ্ম আহবায়ক: বেনজির বিশ্বাস এবং যুগ্ম আহবায়কবৃন্দ: শেখ হাসান ইমাম, রবিউল ইসলাম টিপু, আলমগীর হোসেন লিটন ও মাসুদ কায়সার ইসতি।

কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, এই আংশিক কমিটিকে আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন করতে হবে।

যশোর জেলা ছাত্রদলের তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা, এই নতুন নেতৃত্বের হাত ধরে রাজপথে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।