মোরেলগঞ্জে কেন্দ্রীয় ছাত্রদল নেতার সৌজন্যে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাতা ও রেইনকোট বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩ মে, ২০২৬
আপডেট: ২ মিনিট আগে

বাগেরহাট জেলার উপকূলীয় ও দুর্যোগপ্রবণ এলাকা মোরেলগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে ছাত্রদল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক সালেহ আহমেদ বাপ্পি-এর সৌজন্যে এবং সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল (এসএম) কলেজ ছাত্রদলের উদ্যোগে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।
সোমবার (৪ মে) পরীক্ষা শেষে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা বিবেচনা করে পরীক্ষার্থীদের হাতে এসব ছাতা ও রেইনকোট তুলে দেন ছাত্রদল নেতৃবৃন্দ।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সালেহ আহমেদ বাপ্পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক এইচ এম জুনাইদ ইসলাম, মোড়লগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক দেওয়ান সোহেল রানা, মোড়লগঞ্জ পৌর ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক মেহেদী হাসান সজল ও যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রানা।
এছাড়াও উপস্থিত ছিলেন এস এম কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মোঃ আলাউদ্দিন ফরাজিসহ কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিতরণকালে সালেহ আহমেদ বাপ্পি বলেন, "মোরেলগঞ্জ একটি দুর্যোগপ্রবণ এলাকা। প্রতিকূল আবহাওয়ার মধ্যে আমাদের ছোট ভাই-বোনেরা এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। তাদের যাতায়াতের কষ্ট কিছুটা লাঘব করতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের সুখ-দুঃখে পাশে ছিল এবং আগামীতেও থাকবে।"
প্রতিকূল আবহাওয়ায় হঠাৎ ছাতা ও রেইনকোট হাতে পেয়ে পরীক্ষার্থী ও অভিভাবকরা ছাত্রদল নেতৃবৃন্দের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।