জাতীয়
বাংলাদেশি শিক্ষার্থীরা নতুন দেশে গেলে কি বাংলাদেশি কমিউনিটিতেই থাকা উচিত
A
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩০ এপ্রিল, ২০২৬
আপডেট: ২ মিনিট আগে

লিমন ও বৃষ্টির এই মর্মান্তিক ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকটি ভাইরাল পোস্ট দেখলাম। যেসবের মূলকথা, ‘বাংলাদেশি শিক্ষার্থীরা নতুন দেশে গেলে তাদের উচিত বাংলাদেশি কমিউনিটির মধ্যেই থাকা।’
এমনকি কেউ কেউ আমাকেও এটা মনে করিয়ে দিয়েছেন। আবার প্রায়ই বিভিন্ন স্টুডেন্ট ফোরামে দেখি, বাসা শেয়ার করার পোস্টে স্পষ্ট করে লেখা থাকে—একই ধর্ম, একই জাতিগত পরিচয়, একই ভাষার মানুষের সঙ্গে থাকতে পারবেন, এমন বাসা খুঁজছে মানুষ।
তাই সব মিলিয়ে একজন ‘ইন্টারন্যাশনাল স্টুডেন্ট’ হিসেবে বিষয়টি নিয়ে নিজের অভিজ্ঞতাটা ভাগাভাগি করতে ইচ্ছে হলো।