সময়েরঘটনা
রবিবার, ২ আগস্ট, ২০২৬
সর্বশেষ

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা চাঁদপুর এর কৃতি সন্তান আব্দুস সাত্তার পাটোয়ারী

A

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ জুন, ২০২৬

আপডেট: ২ মিনিট আগে

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা চাঁদপুর এর কৃতি সন্তান  আব্দুস সাত্তার পাটোয়ারী

প্রধানমন্ত্রী তারেক রহমানের গবেষণা কর্মকর্তা মো: আব্দুস সাত্তার পাটোয়ারী চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার তুষপুর গ্রামের কৃতি সন্তান।

তিনি ১৯৯৫ সালে মতলবগঞ্জ জে.বি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৯৭ সালে মতলব সরকারি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি ও পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্বিবদ্যালয় থেকে স্নাতকোত্তর (ডাবল) ডিগ্রি লাভ করেন।

জানা যায়, মেধাবী ও গবেষণামুখী ব্যক্তিত্ব হিসেবে আব্দুস সাত্তার পাটওয়ারী দীর্ঘদিন ধরে রাষ্ট্রনীতি, উন্নয়ন পরিকল্পনা ও সমসাময়িক রাজনৈতিক বিশ্লেষণধর্মী কাজে সম্পৃক্ত ছিলেন। তাঁর পেশাগত দক্ষতা, বিশ্লেষণী ক্ষমতা এবং নীতিনির্ধারণী বিষয়ে অভিজ্ঞতার স্বীকৃতি হিসেবেই এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে।

আবদুস সাত্তার পাটোয়ারী বিএনপির কেন্দ্রীয় দপ্তরে সংযুক্ত দলটির নির্বাহী কমিটির সদস্য। এছাড়া তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।