সময়েরঘটনা
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
সারাদেশ

কাল যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

A

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ মে, ২০২৬

আপডেট: ২ মিনিট আগে

কাল যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বিদ্যুৎ জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের জন্য আগামীকাল বুধবার (১৩ মে) রাজধানীর বেশ কিছু এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। মঙ্গলবার (১২ মে) ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর পক্ষ থেকে এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বার্তায় জানানো হয়, বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঝিলমিল-১ উপকেন্দ্রের হাবিবনগর ফিডারের আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ থাকবে না। সরবরাহ বন্ধ থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে— হাবিবনগর, শুভাঢ্যা উত্তরপাড়া, বেগুনবাড়ী (আংশিক), দারুসসালাম, চানমিয়া মসজিদ এলাকা, দেওয়ানবাড়ী, নোমানিয়া মাদ্রাসা এলাকা, ইকবাল নগর এবং গোলামবাজার মহিলা মাদ্রাসা এলাকা।

কর্তৃপক্ষ জানিয়েছে, হাবিবনগর ফিডারটির বর্তমান বিদ্যুতের চাহিদা (পিক লোড) প্রায় ৪ মেগাওয়াট, যা স্বাভাবিকের চেয়ে বেশি। গ্রাহকদের মানসম্মত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দিতে ফিডারটির লোড বিভাজন করে নতুন ফিডার নির্মাণের কাজ করা হবে। এর ফলে সিস্টেম লস কমবে এবং ভবিষ্যতে গ্রাহকরা আরও উন্নত সেবা পাবেন। সাময়িক এই অসুবিধার জন্য ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ দুঃখ প্রকাশ করেছে।