সময়েরঘটনা
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
সর্বশেষ

এক কুরবানির আনন্দ পৌঁছে গেল ৩০০ পরিবারের ঘরে”

A

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ মে, ২০২৬

আপডেট: ২ মিনিট আগে

এক  কুরবানির আনন্দ পৌঁছে গেল ৩০০ পরিবারের ঘরে”

কুরবানির আনন্দ ভাগাভাগি, ৩০০ পরিবার পেল সহায়তা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে কুরবানির গরুর মাংস বিতরণ করেছে নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন। বৃহস্পতিবার ২৮ মে দুপুরের গণপূর্ত অধিদপ্তরের মাঠে সংগঠনটির উদ্যোগে প্রায় ৩০০ পরিবারের মাঝে ৫০০ গ্রাম করে মাংস বিতরণ করা হয়। এছাড়াও জেলার বিভিন্ন স্থানে এই কার্যক্রমণ চলমান রয়েছে বলে জানিয়েছেন সংগঠনটি কর্মকর্তারা।

মানবিক এই উদ্যোগকে ঘিরে সুবিধাভোগীদের মাঝে দেখা যায় স্বস্তি ও আনন্দের অনুভূতি। অনেকেই বলেন, সামর্থ্য না থাকায় এবার কুরবানি দিতে পারেননি তারা। এমন সময়ে এই সহায়তা তাদের ঈদের আনন্দকে কিছুটা হলেও পূর্ণ করেছে।

মাংস বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হাবিবা খান, জারিফুর জামান ও শেখ আল মামুনসহ সংগঠনের স্বেচ্ছাসেবকরা।

নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হাবিবা খান বলেন, সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। কুরবানির আনন্দ যেন সবাই ভাগাভাগি করে নিতে পারে, সেই চিন্তা থেকেই আমাদের এই আয়োজন।

তিনি আরও বলেন, মানুষ মানুষের জন্য। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে কোনো অসহায় মানুষ ঈদের আনন্দ থেকে বঞ্চিত থাকবে না।

মাংস নিতে আসা এক নারী বলেন, এবার সংসারের অবস্থার কারণে কুরবানি দিতে পারিনি। এই মাংস পেয়ে সন্তানদের জন্য ভালোভাবে রান্না করতে পারবো, অনেক ভালো লাগছে।

আরেক সুবিধাভোগী বৃদ্ধ বলেন, অনেক জায়গায় গিয়েও সাহায্য পাইনি। এখানে এসে সম্মানের সঙ্গে মাংস পেয়েছি। যারা দিয়েছে আল্লাহ তাদের ভালো রাখুক।

স্থানীয়রা জানান, প্রতি বছরের মতো এবারও মানবিক কাজের মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়েছে নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন। তাদের এমন উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবতার দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন অনেকে।